শিরোনাম
কিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশ

ঢাকা থেকে রাঙ্গামাটিতে পৌছেছে ১২ হাজার ডোজ করোনা টিকা

৬৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

ঢাকা থেকে রাঙ্গামাটিতে প্রথম ধাপে পৌছেছে ১২ হাজার ডোজ করোনা টিকা। রবিবার (৩১জানু) দুপুরে বেক্সিমকো ফার্মার কাভার্ড ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে আনা হয়। এসময় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরের নির্দিষ্ট তাপমাত্রা পরিমাপ করে টিকাগুলো সংরক্ষণ করা হয় বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা ।

তিনি জানান,টিকাগুলো বেক্সিমকো ফার্মার প্রতিনিধি থেকে বুঝিয়ে নেয়া হয়েছে । রাঙ্গামাটি থেকে ঢাকায় সরকারী নিদের্শনানুসারে প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে ১৫টি ক্যাটাগরিতে সর্বমোট ১৯ হাজার জনকে টিকা দেওয়ার জন্য তালিকা প্রেরণ করা হয়েছে। এখনো পর্যন্ত লিখিতভাবে কোন নিদের্শনা আসেনি,কবে থেকে টিকা দেয়া শুরু হবে এবং কাকে দিয়ে টিকা দেওয়া হবে।

তিনি আরো জানান, করোনা টিকাদানে রাঙ্গামাটিতে ৪১ টিম কাজ করবে। তার মধ্যে সেনা রিজিয়নের অধীন সিএমইচ-এ ৪টি, জেনারেল হাসপাতালে ৮টি, জরুরী ২টিসহ প্রত্যোক উপজেলায় ৩টি করে টিম কাজ করবে এবং প্রত্যেক টিমে ২জন টিকাদানকারি আর ৪ জন ভোলান্টিয়ারসহ মোট ৬ জন সদস্য থাকবে।