শিরোনাম
মা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবা

রামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ

৪

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৬ -২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রামগড় হর্টিকালচার সেন্টার প্রাঙ্গণে এসব চারা বিতরণ করা হয়েছে।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক শাহ মুহাম্মাদ শাখাওয়াত হোসেন।আরো উপস্থিত ছিলেন কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বিতরণে সভাপতি কাজী শামীম ব্যক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় রয়েছে। কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। কৃষি উৎপাদন সচল রাখতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে ধানের চারা পাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে স্বস্তি দেখা গেছে। তারা দ্রুত এসব চারা জমিতে রোপণ করে আমন উৎপাদন শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথী হিসেবে ব্যক্তব্যে রামগড় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া বলেন, সাম্প্রতিক বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের বীজতলা ও আমন চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতে সরকার কৃষি বিভাগের মাধ্যমে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে। তিনি আরো বলেন, অনেক কৃষকের বীজতলা বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রসত কৃষক-কৃষাণীদের পুনর্বাসনের অংশ হিসেবে এসব চারা বিতরণ করা হচ্ছে। চারা রোপণের মাধ্যমে কৃষকরা বন্যায় হওয়া ক্ষতি অনেকটাই পুষিয়ে নিতে পারবেন বলে আশা করেন তিনি।