শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

রাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

৩

॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বসতবাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ হৃদয় ও তার পরিবার। সোমবার (১৭আগস্ট) সকাল ১১টায় লংগদু প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে হৃদয় আরো বলেন, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুছ ছাত্তারের বিরুদ্ধে নিজ বসতবাড়ি ক্ষতমতার প্রভাব দেখিয়ে আমার বাড়িটি ভাড়া নিয়ে জোর করে দখল করে রেখেছে ছাত্তার। ২০১৬ সালে আমি জায়গায় ক্রয় করি এবং ২০১৮ সালে বসতবাড়িটি চুক্তি সাপেক্ষে ভাড়া দেওয়া হয়। চুক্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে প্রতিমাসে ভাড়া বাবদ ১হাজার টাকা বাড়িওয়ালাকে বুঝিয়ে দেওয়া হবে। এভাবে তিনি ২০২৪ সাল পর্যন্ত আমাকে প্রতিমাসে ভাড়া দিলেও ২০২৫ সালে এসে ভাড়া বন্ধ করে দেয় এবং আমার বাড়ি তার নিজের বলে দাবী করে। বর্তমানে সে আমাকে ও আমার পরিবারকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে।

তিনি বলেন, স্থানীয় ভাবে থানা পুলিশ, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন নানা ভাবে সমাধান করলেও তিনি মানতে রাজি নয়। আমি সাংবাদিকদের মাধ্যমে সঠিক বিচার দাবী করছি। দ্রুত সময়ে তাকে আমার বাসা থেকে বের করে, আমার বাড়িটি আমাকে বুঝিয়ে দিলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞ থাকবো।