শিরোনাম
কিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশ

কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে দুই যুবকের আত্মহত্যা

১০৮

॥ কাপ্তাই উপজেলা, প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দুই যুবক। নিহতরা হলেন, মোঃ শোয়েব আহমেদ (২৮)ও মোঃ নাইমুর রহমান নয়ন (২২)। সোমবার(২৫ জানুয়ারি) ভোরে উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) প্রজেক্ট এলাকায় পৃথক পৃথক ভাবে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সোমবার ভোরে পারিবারিক কলহে জের ধরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মোঃ শোয়েব আহমেদ। এর প্রায় ৯ ঘন্টা ব্যবধানে বন্ধুদের ফাঁস শিখাতে গিয়ে মোঃ নাইমুর রহমান নামে আ্েরক যুবক আত্মহত্যা করে। নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়ি চালক খয়েজ আহমদ তরুনের ছেলে। সে পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং নিহত নাইমুর রহমান কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডে কর্মরত মোঃ ফরহাদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিতি করে বলেন, মরদেহগুলো ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।