শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

বরকলে আইমাছড়া ইউনিয়নে বীট পুলিশিং ফোরাম’র আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭৬

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

পুলিশ জনতা,জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল মডেল থানা ও বীট পুলিশিং ফোরামের উদ্যোগে চোরা-চালান,মাদকদ্রব্য পাচার,সামাজিক সচেতনতা বৃদ্ধি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন,সহিংসতা, ধর্ষণ ও যৌন নিপীড়ন প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় নারী পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৪ জানুয়ারি) সকালে বীট পুলিশিং ফোরাম’র আলোচনা সভা ও মতবিনিময় সভা উত্তর কলাবুনিয়া বাজারে অনুষ্ঠিত হয়।
বরকল মডেল থানার সাব- ইন্সপেক্টর( এসআই) মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বরকল মডেল থানার এসআই মোঃ ফরিদ ভূঁইয়া,বরকল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃঃ নাছির উদ্দীন মহারাজ,আইমাছড়া ইউপি ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ মিজানুর রহমান প্রমূখ।

এসময় আইমাছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আবু সালেহ ও ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ তৈমির আলী সহ বরকল মডেল থানার সদস্যবৃন্দ,স্থানীয় জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।