শিরোনাম
জুলাই গণহত্যা, গুম ও খুনের বিচার দাবীতে খাগাড়াছড়িতে গণমিছিলমাটিরাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা সার ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে নজরুল বর্ষ উদযাপনবান্দরবনের রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণস্বেচ্ছাশ্রমে শিলছড়ী বাজার জামে মসজিদের মাটি ভরাট কাজ করল এলাকাবাসীখাগড়াছড়ির রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের হুমকিতে থানায় অভিযোগরোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন কমিটিকে বরণমাটিরাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭ এর উদ্বোধনতরুণদের মাদকমুক্ত রাখতে বান্দরবনের রোয়াংছড়ি যুবদলের ক্রীড়া সামগ্রী বিতরণএইচএসসি পরীক্ষায় কাপ্তাই উপজেলায় ৮৪১ জনের অংশগ্রহণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো নজরুল বর্ষ ২০২৬-২৭। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে ছিল পুরস্কার বিতরণ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শনকে ঘিরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (৪ জুলাই) অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এসময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিন জয়নাল। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে মিলনায়তন হয়ে ওঠে জমজমাট।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২ জুলাই জাতীয় পর্যায়ে শুরু হওয়া ‘নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপনের তিন দিনব্যাপী কর্মসূচির শনিবার ছিল সমাপনী।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা, যা প্রতিযোগীদের মাঝে সৃষ্টি করে বাড়তি উৎসাহ ও উদ্দীপনা। পুরস্কার বিতরণ পর্ব শেষে মঞ্চ মাতিয়ে তোলেন স্থানীয় শিল্পীরা। তাঁদের কণ্ঠে নজরুল-সংগীত, ছন্দময় আবৃত্তি আর নৃত্যের তালে তালে ফুটে ওঠে বিদ্রোহী কবির সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনার নানা দিক। মনোজ্ঞ এই পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শক-শ্রোতাদের।