শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

গার্ল গাইডস্ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে কাপ্তাইয়ে “হলদে পাখি” কার্যক্রম

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে “হলদে পাখি” কার্যক্রম সম্প্রসারণ কর্মসূচি-২০২৬” উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন হলদে পাখি স্কাউটদের দীক্ষা গ্রহন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে দীক্ষা গ্রহন শেষে তাদেরকে সনদপত্র ও পোশাক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বর্ণিল এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার বীনাপ্রভা চাকমা বলেন, গার্ল গাইডস কার্যক্রম শিশুদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দীক্ষা অনুষ্ঠানে ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ট্রেইনার ইসরাত জাহান শিল্পী এবং জুনিয়র ট্রেইনার শায়লা শাবরিন ঊষা।

কাপ্তাই উপজেলা গার্লস গাইডের সভাপতি উমা সিং মারমার সঞ্চালনায় বর্ণিল এই আয়োজনে কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং গার্ল গাইডস এর সদস্যরা উপস্থিত ছিলেন।