শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১মাটিরাঙ্গায় মাদ্রাসা-এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবি’র সহায়তা৩ ঘণ্টার বৃষ্টিতে খাগড়াছড়ির দীঘিনালায় শতাধিক পরিবার ঘরছাড়াযেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য অঞ্চলে জমির সঠিক জরিপ করা প্রয়োজন, কাপ্তাইয়ে ভূমি সেবা মেলা

১০

॥ কাপ্তাইউপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস কাপ্তাইয়ের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১ টায় ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত থেকে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম। পরে ভুমি অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, জামায়াতে ইসলামীর কাপ্তাই উপজেলার আমীর হারুনর রশীদ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম এবং হেডম্যান অরুণ তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ কাজল মিয়া।

প্রধান অতিথি বলেন, সরকার আজকে যে ভূমি মেলার আয়োজন করেছেন, তার প্রধান উদ্যোশ হলে জনগণকে সেবা প্রদান করা। পার্বত্য অঞ্চলে জমির সঠিক জরিপ করা প্রয়োজন। তিনি মেলায় উপস্থিত হেডম্যান এবং কারবারিদের জনগণকে সেবা প্রদান করার অনুরোধ জানান। পরে ভূমি অফিস চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।