শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

সোমবার (১৮ মে) রাত আনুমানিক ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ আবুল কালামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাথায় বহনকৃত প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২টি প্লাস্টিকের বস্তা থেকে ভারতীয় ঊঝঝঊ খরমযঃং ব্র্যান্ডের ৩০ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের সিজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম চালানোর চেষ্টা করলেও বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।