শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

বাঘাইছড়ির সাজেকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করেছে বাঘাইহাট জোন

৮

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে এমএ গাফ্ফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দুস্থ অসহায় বয়স্ক মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার (১৮ মে) ২০২৬ ইংরেজি তারিখে বাঘাইহাট জোনের তত্ত্বাবধায়নে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সাজেক ইউনিয়নের মুশফিক এলাকা ও আশে পাশের বিভিন্ন গ্রামের হত দরিদ্র, দুস্থ পাহাড়ী ও বাঙালি আনুমানিক ২০০ জন লোককে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছেন। রুগী দেখেন ২ জন মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান (আরএমও) এবং ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব পারভেজ (আরএমও) বাঘাইহাট জোন। এ সময় ৫ নং ওয়ার্ড মেম্বার পরিচয় চাকমা এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুর্গম পাহাড়ি এলাকায় জনসাধারণের চিকিৎসার কথা ভেবে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের এই উদ্যোগ। সবাইকে একত্রিত করে দেওয়া সম্ভব নয় বিধায় বিগত দিনে বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো,গঙ্গারাম এবং বাঘাইহাট এলাকায় চিকিৎসা সেবা প্রদান করেছে,তারই ধারাবাহিকতায় আজ মুশফিক এলাকায় এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয় মাঠে পার্শ্ববর্তী এলাকার স্থানীয় জনসাধারণ এর মাঝে চিকিৎসা সেবার আয়োজন করেছে।এই ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে বলে বাঘাইহাট জোন আশাব্যাক্ত করেন।