শিরোনাম
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‌্যালিদলের কেউ অপরাধে জড়ালে আইন হবে দশ গুণ বেশি শক্তিশালী: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক গণশুনানি অনুষ্ঠিতখুব শীঘ্রই জেলা পরিষদ, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স ও উন্নয়ন বোর্ড পুনর্গঠন হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তাইয়ে বারি আম- ৪ উৎপাদনে প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবসপর্যটক আকর্ষণে রাঙ্গামাটিতেও নিজস্ব উদ্যোগে হোমস্টে প্রচলন হচ্ছেরাঙ্গামাটির বাঘাইছড়িতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি !রান্নাঘর থেকে উদ্ধার করা অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্তবান্দরবনের লামায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজবান্দরবনের রোয়াংছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা-এ কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-সিআরইএ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর প্রতি সহিংসতা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টা ৫০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতা ও সুইডেন সরকারের অর্থায়নে গ্রাউস (গ্রাম উন্নয়ন সংগঠন) বাস্তবায়িত ‘ক্রিয়া’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে ক্রিয়া প্রকল্পের প্রজেক্ট অফিসার অংচউ মারমা সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন সিআরইএ ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী অম্লান চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজমিন আলম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মেহেদী জামান এবং উপজেলা কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অংসাজাই মারমা।

এসময় আরও উপস্থিত ছিলেন রোয়াংছড়ি প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, ক্রিয়া প্রকল্পের মাঠ সহায়ক সুমনা তঞ্চঙ্গ্যা, মংশৈপ্রু খিয়ানসহ আলেক্ষ্যং ও নোয়াপতং ইউনিয়নের প্রকল্পে শতাধিক নারী-পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন। গণশুনানিতে বক্তারা জলবায়ু পরিবর্তনের কারণে পাহাড়ি অঞ্চলে কৃষি, জীববৈচিত্র্য ও নারীদের জীবন-জীবিকায় বিরূপ প্রভাবের বিষয় তুলে ধরেন। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।