শিরোনাম
জিয়াউর রহমান-ই পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধানে রূপরেখা তৈরি করেছিলেন: মীর হেলালআর্মড পুলিশ ব্যাটালিয়ন আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদু উত্তর ইয়ারাংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়বান্দরবনের লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ ৬ ঘন্টা পর উদ্ধারমানিকছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইনকাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনাখাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটিপার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় উৎসবগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়লংগদুতে বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ জনগণের মাঝে ইতিবাচক সাড়া

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন কুলপাড়া এলাকায় ঐ চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় তপ্ত মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া স্থানীয় দুস্থদের মাঝে মানবিক সহায়তা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামকে অনুদান এবং একজন কিডনি আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। কুলপাড়া, বিরেন্দ্র কার্বারী পাড়া, থাইপোই পাড়া ও চাকমা কুল পাড়াসহ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অতি দুর্গম এলাকায় সহস্রাধিক মানুষ সেবা গ্রহণ করেছেন। এলাকাগুলো মাটিরাঙ্গা-খাগড়াছড়ি মুল সড়ক থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত হলেও, সেবাপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের খোঁজখবর নেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ খান, পিএসসি। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসিজি সহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ খান পিএসসি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মৈত্রীর বন্ধন জোরদার করতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।