শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কুকুরের অত্যাচার, হাসপাতালে বছর ধরে নেই ভ্যাকসিনও

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কুকুরের কামড়ে নাহিদ হাসান (৬) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তবে ঘটনার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও ভ্যাকসিন না থাকায় প্রাথমিক চিকিৎসা নিয়েই ফিরতে হয়েছে ভুক্তভোগী পরিবারটিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডেও ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহত নাহিদ হাসান স্থানীয় নূর উদ্দিনের ছেলে বলে জানা গেছে। পরিবারের অন্যরা জানায়, সকালে গোসল শেষ করে বাড়ির উঠানে রোদ পোহাচ্ছিল নাহিদ। এসময় হঠাৎ একটি বেওয়ারিশ কুকুর এসে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরের কামড়ে শিশুটির ঘাড়, মুখ ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত শিশুর বাবা নূর উদ্দিন আক্ষেপ করে বলেন, হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা শুধু প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। জলাতঙ্ক প্রতিষেধক (ভ্যাকসিন) চাইলে তারা জানান হাসপাতালে দীর্ঘ দিন ধরে কোনো ভ্যাকসিন সরবরাহ নেই। বাধ্য হয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি এই হাসপাতালে ভ্যাকসিনের সংকট চললেও তা নিরসনে কোনো কার্যকর উদ্যোগ নেই। ফলে দরিদ্র রোগীদের চড়া দামে বাইরে থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে, যা অনেকের সামর্থ্যরে বাইরে। এলাকাবাসীর দাবি, পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব কমানোর পাশাপাশি হাসপাতালে জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে জরুরি হোক।

ভ্যাকসিন সংকটের বিষয়টি স্বীকার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা বলেন: আহত শিশুটিকে আমরা প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে গত এক বছরেরও বেশি সময় ধরে হাসপাতালে সরকারিভাবে ভ্যাকসিনের সরবরাহ নেই। আমরা বারবার সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠিয়েছি, কিন্তু এখনো বরাদ্দ পাওয়া যায়নি।