শিরোনাম
যৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটির বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১২

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বেসরকারী উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর উদ্যোগে ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সভায় ইউপি সদস্য (নারী) বলাকা রাণী চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ওয়ার্ড মেম্বার জ্যোতিময় চাকমা ও গণমাধ্যমকর্মী অসীম চাকমা। স্বাগত বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ার এর পেরামেডিক মীর মোঃ রাহাত। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি (নারী) সদস্য রীতা চাকমা ও রাণী বালা তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড সদস্য বাবুলাল তঞ্চঙ্গ্যা, মোঃ শাহজাহান ও চোয়ানলেই পাংখোয়া।

শেষে পিআরএলসি প্রকল্পের ৩জন নারী উপকাভোগীকে অগ্রগামী নারীর স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।