শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮মার্চ) সকাল ১১টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে এ নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিফ রহমান, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ, লংগদু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী কর্মীরা।