শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

পার্বত্য চট্টগ্রামের নারীদের আত্মজিজ্ঞাসা এবং আত্মউপলব্ধি করতে হবে: উষাতন তালুকদার

১৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং সাবেক সাংসদ শ্রী উষাতন তালুকদার বলেছেন, সমাজের চাপ, পারিবারিক চাপ, শ^শুরবাড়ীর চাপ উপক্ষো করে নারীরা অধিকারের জন্য এগিয়ে যাচ্ছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের নারী আন্দোলন হতাশাজনক। নারী সমাজ অবহেলিত এবং বঞ্চিতও। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা এখনো রয়েছে। রবিবার (৮মার্চ) আন্তর্জাতিক নারী দিবস এবং হিল উইমেন্স ফেডারেশন এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ১১ ঘটিকায় রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমী হল রুমে আয়োজিত এ আলোচনা সভায় হিল উইমেন্স ফেডারেশন এর কেন্দীয় কমিটির সভাপতি মনি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর শ্রী শিশির কান্তি চাকমা, লেখক ও সাংস্কৃতিককর্মী, এ্যাডভোকেট জুয়েল দেওয়ান, এ্যাডভোকেট শ্রীমতি ককশি তালুকদার, জগদীশ চাকমা, সহসভাপতি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ. কেন্দ্রীয় কমিটি শ্রীমতি ম্যামাচিং মারমা, সাধারণ সম্পাদক, হিল উইমেন্স ফেডারেশন। এছাড়া নারীদিবসের উপর বিবৃতি উত্তাপন করেন, জ্যুতি পাংখোয়া এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন এলি চাকমা। সভাশুরুর আগে স্বাধীনতা মাস উপলক্ষে সকল শহীদদের স্মরণ এবং সম্মানে ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন অতিথিবৃন্দ সহ উপস্থিত সকলে।

শ্রী উষাতন তালুকদার বলেছেন, দিবসটি পালন উপলক্ষে নারীর যে উপস্থিতি তাতে পার্বত্য চট্টগ্রামের নারীদের আত্মজিজ্ঞাসা এবং আত্মউপলব্ধি করতে হবে। গুণিরা আসবে না যদি তাঁদের গুণকে সমাদর করা না হয়। পার্বত্য চট্টগ্রামে আমাদের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, শুধু তাই নয় আমেরিকার মতো দেশেও নারীরা নির্যাতিত হচ্ছেন। যুদ্ধবিগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা ইসরাইলের ফান্দে পড়েছে।

প্রফেসর শ্রী শিশির কান্তি চাকমা বলেছেন, তথ্যমতে দেশে নারী ধর্ষণ এবং নির্যাতন বেড়েছে ২৭ শতাংশ আর মামলা হয়েছে ২৫শতাংশ। আদালত আর হাসপাতালে গেলে বোঝা যায় দেশের মানুষের দূর্ভোগ আর কষ্ট। অন্তর্বর্তী সরকার নারী সংস্কার কমিশনের বিষয়ে তারা তেমন আমলেও নেয়নি। তিনি বলেন, নতুন সরকারের দৃষ্টি কি বুঝতে পারছিনা। পার্বত্য অঞ্চলে নারীদের অবস্থা সুখকর নয়। পার্বত্য মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগ নজিরবিহীন তাই আমাদেরকে ভাবাচ্ছে। এ্যাডভোকেট জুয়েল দেওয়ান বলেছেন, বর্তমান সরকারের কাছে অনুরোধ পার্বত্য চুক্তি বাস্তবায়ন সহ নারীর অধিকার বাস্তবায়নের দ্রুত উদ্যোগ নেয়া হোক।

এর আগে শিল্পকাল একাডেমী প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা প্রশাসন কার্যালয় ঘুরে একাডেমীর সভাস্থলে উপস্থিত হন অতিথিবৃন্দ ও নারী সমাজ। পরে বেলুন উড়িয়ে অতিথিবৃন্দরা আন্তর্জাতিক নারী দিবস এবং হিল উইমেন্স ফেডারেশন এর প্রতিষ্টাবার্ষিকীর আলোচনাসভার উদ্ধোধন করেন।