শিরোনাম
Casino utan svensk licens flashback: Nytt utmaningar för spelareপার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের স্কিমগুলো যথাসময়ে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিবআসলে দেখার কেউ নেই, এখন ধর্মীয় অনুষ্টানের সময়ও পানি কিনতে হচ্ছেদুর্গম এলাকার মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ সৃষ্টি করতে হবেএশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত কাপ্তাইয়েজয় পরাজয় থাকবে তবে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে: লে. কর্ণেল মীর মোরশেদОткройте для себя мир азарта в Казино Пин-ап с большими деньгами!আগামী পাঁচ বছরে ৫ লক্ষ বৃক্ষরোপণ করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডখাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

বান্দরবনের লামায় দেশীয় বন্দুক সহ সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

১৪

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
বান্দরবানের লামা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার সদর ইউনিয়নের শিলেরতুয়া চংবট মরুং পাড়া থেকে কাইংপা মরুং (৪৯) নামে একজনকে দেশীয় একনলা বন্দুক সহ আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ইং) রাত ২টা ১০ মিনিটে চংবট মুরুং পাড়াস্থ কাইংপা মুরুংয়ের মাচাংঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আসামী কাইংপা মুরুং (৪৯) লামা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড চংবট মুরুং পাড়াট মৃত বাংলাই মুরুং, মাতা-ক্রোংপা মুরুং এর ছেলে।

আগ্নেয়াস্ত্র সহ আসামী গ্রেফতারের বিষয়ে মঙ্গলবার দুপুর ১২টায় লামা থানায় সংবাদ সম্মেলন করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীররাতে আসামী কাইংপা মুরুং এর অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে ১টি দেশীয় তৈরি ট্রিগার সংযুক্ত সচল একনলা বন্দুক, যাহার কাঠের বাটসহ সম্পূর্ন দৈর্ঘ্য ৫২ ইঞ্চি উদ্ধার করা হয়।

এছাড়া তার বিরুদ্ধে আলীকদম থানার মামলা নং-৩, তারিখ-১৫/১০/২০০২ইং, জিআর নং-১৩৮/২০০২, ধারা- ১৯ক, ১৮৭৮ সালের অস্ত্র আইন; সংক্রান্তে একটি জিআর পরোয়ানা এবং আলীকদম থানার মামলা নং-৪, তারিখ- ১৫/১০/২০২২ইং, জি আর নং- ১৩৯/২০০২, ধারা- ৪(১) আইন-শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংক্রান্তে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদন্ডের জিআর সাজা পরোয়ানা আছে। ধৃত আসামীর বিরুদ্ধে লামা থানায় মামলা নং-০৫, তারিখ-১৩/০১/২০২৬ইং, অস্ত্র আইনের ধারা- ১৮৭৮ এর ১৯অ ধারা রুজু করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করে।