শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

দীঘিনালায় আন্তর্জাতিক অভিবাসী এবং জাতীয় প্রবাসী দিবস পালন

১০

॥ দীঘিনালা উপজেলা ॥
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্য ধারন করে খাগড়ছড়ির দীঘিনালা উপজেলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস -২০২৫” উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) সকাল ১১টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার কক্ষে এ দিবসটি পালিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিজল পারভেজ। দীঘিনালা উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সটাক্টর মোঃ মাইন উদ্দিন’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সোহেল রানা, দীঘিনালা থানা প্রতিনিধি পুলিশ উপপরিদর্শক এসআই মোঃ রাজিব শেখ, দীঘিনালা চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠী পরিচালক সমাজসেবক আনন্দ মোহন চাকমা, সাংবাদিক মোঃ সোহানুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, বৈধ পথে বিভিন্ন কাজে উপর দক্ষতা অর্জন করে প্রবাসে যেতে হবে। রেমিট্যান্স যোদ্ধারা বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশের জন্য জীবন দিয়ে বাংলাদেশ উপহার দিয়েছে। আর রেমিট্যান্স যোদ্ধারাও দেশের অর্থনৈতিক উন্নয়নে বীরত্বের সাথে কাজ করছে।