শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির শীতবস্ত্র বিতরণ ও মতবিনিময় সভা

‎॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥‎
‎শীতের কনকনে হাওয়ায় যখন পার্বত্য জনপদের জনজীবন স্থবির, ঠিক তখনই মানবিকতার উষ্ণ বার্তা নিয়ে পানছড়িতে পাশে দাঁড়াল বিজিবি। পাহাড়ের দুর্গম জনপদে শীতার্ত মানুষের কষ্ট লাঘব এবং শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ লোগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বাবুরাপাড়া খেলার মাঠে স্থানীয় গরীব, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে ৫০০টি কম্বল বিতরণ করা হয়। এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎শীতবস্ত্র বিতরণ শেষে সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম বলেন, বিজিবি কেবল সীমান্ত নিরাপত্তায় নয়, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায়ও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে সেক্টর কমান্ডারের সভাপতিত্বে লোগাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চেয়ারম্যান, ইউপি সদস্য, হেডম্যান, কারবারী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সন্ত্রাস ও অপরাধ দমন, এবং উন্নয়নের পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ বিজিবির ভূমিকার প্রশংসা করেন এবং এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

‎স্থানীয় বাসিন্দাদের মতে, পাহাড়ি অঞ্চলে বিজিবির এই মানবিক উদ্যোগ শুধু শীতার্ত মানুষের কষ্ট লাঘবই নয়, বরং প্রশাসন ও জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করছে। মানবিকতা, নিরাপত্তা ও উন্নয়নের এই সম্মিলিত প্রয়াস পাহাড়ে স্থায়ী শান্তির পথকে আরও প্রশস্ত করবে এমনটাই প্রত্যাশা সকলের।