শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

লংগদুতে পুলিশি অভিযানে চোরাই মালামাল সহ আটক- ১

১২

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
দীর্ঘ দিন ধরে রাঙ্গামাটির লংগদু উপজেলায় সাধারণ মানুষের নিত্য পণ্য জরুরী আসবাবপত্র ও গরু ছাগল চুরির ঘটনা ঘটে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় মাইনীমুখ ইউনিয়নের মুসলিম ব্লক এলাকা থেকে চুরি হওয়া মালামাল সহ চোর নজিবুল ইসলামকে গ্রেফতার করে লংগদু থানা পুলিশ।

লংগদু থানা পুলিশ সুত্রে জানাযায়, লংগদু থানার মামলা নং-০৩, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড-১৮৬০ রুজু হওয়ার পর বিকাল ০৬.১৫ টার সময় লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়ার নেতৃত্বে এসআই (নিঃ) এস এম আল-মামুন ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় অত্র মামলার ঘটনার চোরাই মালামালসহ আসামী মোঃ নজিবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, একটি মটর সাইকেল যাহার রেজিঃ নং-চট্টঃ মেট্টোঃ-হ-১৭-৯৭২৯, মডেল-১১০ সিসি একটি মোটরসাইকেল। তিনটি পুরাতন ইঞ্জিন সহ নৌকা।

লংগদু থানার অফিসার ইনচার্জ মো.জাকারিয়া জানায়, এলাকা চোরদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে এমন তথ্য পুলিশের নিকট আসলে, গোপনে অভিযান পরিচালনা করে উক্ত চোরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৩৮০/৪৫৭ পেনাল কোড ১৮৬০ মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এধরণের অভিযান চলমান থাকবে।