শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

বাংলাদেশে অনুপ্রবেশ করায় খাগড়াছড়ির পানছড়িতে আটক-৩

৮

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পানছড়ি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।

পুলিশ জানায়, উপজেলার পূজগাং এলাকায় ঘোরাঘুরির সময় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়। পরবর্তীতে পরিচয় যাচাইয়ে জানা যায়, তারা ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়ার বাসিন্দা। আটক ব্যক্তিরা হলো- জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০) ও লাল থাকমা রিয়াং (৩২)

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার ত্রিপুরার ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাপথ দিয়ে তারা প্রথমে পানছড়ির রুপসেন পাড়া এলাকায় প্রবেশ করেন। এরপর রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার রাকিয়ং লেক এলাকায় যান। সেখান থেকে পুনরায় ভারতে ফিরে যেতে আবারও চোরাপথ ব্যবহার করছিলেন।

ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, আটক লাল থাকমা রিয়াং ওরফে প্রশান্ত ত্রিপুরা মূলত রাঙ্গামাটির বিলাইছড়ির বাসিন্দা। ২০২০ সালে তিনি ভারতে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। তার মা-বাবা বাংলাদেশী নাগরিক। মেয়ের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করতে ভারতীয় দুই বন্ধু জেমস ও তরসেনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন বলে তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।