শিরোনাম
Casino utan svensk licens flashback: Nytt utmaningar för spelareপার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের স্কিমগুলো যথাসময়ে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিবআসলে দেখার কেউ নেই, এখন ধর্মীয় অনুষ্টানের সময়ও পানি কিনতে হচ্ছেদুর্গম এলাকার মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ সৃষ্টি করতে হবেএশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত কাপ্তাইয়েজয় পরাজয় থাকবে তবে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে: লে. কর্ণেল মীর মোরশেদОткройте для себя мир азарта в Казино Пин-ап с большими деньгами!আগামী পাঁচ বছরে ৫ লক্ষ বৃক্ষরোপণ করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডখাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাজস্থলীতে সভা

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি রাজস্থলীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ডিসেম্বর) বেলা ১১ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেলিনা আক্তার এর সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদ এর সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। রাজস্থলী সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে। উপজেলা সম্প্রসারিত ও ভবন জাতীয় পতাকা ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত ও আলোকসজ্জা করা হবে। ঐ দিন সকাল সাড়ে আটটায় রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং পরে বিভিন্ন বাহিনী ও শিক্ষার্থীদের সমন্বয়ে কুজকাওয়াজ অনুষ্ঠিত হবে। এছাড়া, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে।

সভায়, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মাহমুদ, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, প্রাণী সম্পদ কর্মকর্তা নোমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. নাজিম উদ্দীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মৌলনা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধান, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, হেডম্যান, গণমাধ্যমকর্মী এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনেরও সিদ্ধান্ত গৃহীত হয়।