শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

দুর্নীতি প্রতিরোধে মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে: রাঙ্গামাটি জেলা প্রশাসক

১৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে ধারণ করে রাঙ্গামাটিতে মানববন্ধন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসন আয়োজনে দুর্নীতি দমন কমিশন’র সমন্বিত জেলা কার্যালয় ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিনিধিবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক নাজমা আশরাফী এর সভাপতিত্বে অতিথি ছিলেন, রাঙ্গামাটি পুলিশ সুপার আব্দুর রাকিব পিপিএম, সনাকের সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা, সনাক সহ সভাপতি এস.এম. মঈন উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটি এর সভাপতি মোঃ ওমর ফারুক, রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ কবির আলম, জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মনছুরুল হক প্রমুখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচীর আগে বেলুন উড়িয়ে দিনব্যাপি কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি। পরে জেলা প্রশাসন মিলনায়তনে জেলা প্রশাসকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারী পরিচালক আহম্দ ফরহাদ হোসেন। তিনি দুর্নীতি প্রতিরোধে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। আলোচনা সভায়

জেলা প্রশাসক নাজমা আশরাফী সভাপতির বক্তব্যে বলেন, দুর্নীতি প্রতিরোধে সকল ক্ষেত্রে আমাদের সকলের মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে। সুশাসনের চাহিদাকে আরও জোরালো করে কার্যকর দুর্নীতিবিরোধী কার্যক্রমের জন্য তরুণ প্রজন্ম সহ সকলের প্রতি একতাবদ্ধ হতে হবে। তিনি সুশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসনের ই-ফাইলিং, শুদ্ধাচার চর্চা সহ নানান ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি রাঙ্গামাটি পুলিশ সুপার আব্দুর রাকিব পিপিএম, বলেন, দুর্নীতি হলো নীতির বিপরীতে যা থাকে। দেশের বিভিন্ন স্থানে কাজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, দুর্নীতি আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে। আইনের বেড়াজাল দিয়ে সাদা রঙের দুর্নীতিবাজদের ধরা যায় না তাই প্রয়োজন জনসচেতনতা।