শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব

১২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, স্কাউট ও রোভার স্কাউটসসহ বিভিন্ন দপ্তর প্রধানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলন শেষে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে সাংবাদিক আবদুল মান্নান’র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ বশির আহম্মদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, অফিসার ইনচার্জ মোঃ মাসুদ পারভেজ, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতাউল্লাহ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মাওলানা বেলাল উদ্দীন।

সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করে আলোচনা সভায় বক্তারা বলেন, সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা দরকার। আর যে কোনো অনিয়ম দেখলে তার প্রতিবাদ করা উচিৎ। আমাদেরকে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। এসময় যুব সমাজকে দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মকান্ডে আরও সক্রিয় করে গড়ে তোলারও আহবান জানান বক্তারা।