শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

বিশ্বের নিকট রাঙ্গামাটি সৌন্দর্য তুলে ধরতেই ম্যারাথন প্রতিযোগীতা: পৌর প্রশাসক

২১

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পর্যটন নগরী রাঙ্গামাটিকে উপভোগ আর আনন্দ উদ্দীপনায় রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পৌর ম্যারাথন প্রতিযোগীতা-২০২৫। শনিবার (৮ডিসেম্বর) সকাল ৮ ঘটিকায় এ প্রতিযোগীতার উদ্বোধন করেন মোঃ মোবারক হোসেন, পেীরসভার প্রশাসক ও উপপরিচালক স্থানীয় সরকার।

পূর্ব ঘোষণা অনুযায়ী কাপ্তাইস্থ বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে রাঙ্গামাটি পৌরসভা পর্যন্ত ২৪ কিঃমিঃ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লক্ষ্য একটাই রাঙ্গামাটির পর্যটন, প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত পাহাড়, কাপ্তাই হ্রদ, সবুজায়ন, আলোকায়ন, পরিচ্ছন্ন পৌরসভা এবং খেলাধুলার প্রচার ও দেশীয় সংস্কৃতির বিকাশ এ লক্ষ্য নিয়েই পৌর ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে অতিথি সহ প্রতিযোগীতার উদ্বোধন করেন পৌর প্রশাসক মোবারক হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রতিযোগীতায় পুরুষ ও মহিলা মিলে ৩শ’জন প্রতিযোগী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে। পৌরসভা সুত্রে জানা যায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে ১ম বিজয়ী পাবে দশ হাজার টাকা, ২য় বিজয়ী আট হাজার টাকা এবং ৩য় বিজয়ী ছয় হাজার টাকা এবং মহিলা ১ম বিজয়ী দশ হাজার টাকা ২য় বিজয়ী আট হাজার টাকা এবং ৩য় বিজয়ী ৬হাজার টাকা এছাড়াও চল্লিশোর্ধ বয়সের প্রতিযোগি ১ম বিজয়ী পাবে ৫ হাজার, ২য় বিজয়ী ৪ হাজার ও ৩য় বিজয়ী পুরস্কার পাবেন ৩হাজার টাকা।

পৌর প্রশাসক মোবারক হোসেন বলেন, বিশ্বের নিকট রাঙ্গামাটি সৌন্দর্য পর্যটক কাপ্তাই লেক সবুজ পাহাড়, বনায়নকে আরো পরিচিত এবং সবুজায়ন, আলোকায়ন ও পরিচ্ছন্ন লক্ষ্য আমাদের মূল উদ্দেশ্য এই ম্যারাথন। আশাকরি খেলাধুলার মাধ্যমে মনোনিবেশ করে সকলে সুস্থ থাকবে এটাই প্রত্যাশা। এসময় কাপ্তাই সুইডেন পলিটেকনিক রোভার স্কাউটস, কাপ্তাই বন বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী ও রেডক্রিসেন্ট এর কর্মীরা সার্বিক সহযোগিতা করেন।