শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ

রাঙ্গামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর জন্য জেলা প্রশাসকের ডিও লেটার প্রদান

১২

॥ মনু মারমা ॥
কৃতি শিক্ষার্থীদের মাঝে রাঙ্গামাটি জেলা প্রশাসক ডিও লেটার (ব্যক্তিগত যোগযাযোগের জন্য) প্রদান করেছেন। ২০২৫ সালে এসএসসি, ভোকেশনাল, দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের মাঝে এ ডিও লেটার নিজ হাতে প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

সোমবার (১১আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিও লেটার প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। অনুষ্ঠানে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, সদর উপজেলার নির্বাহী অফিসার রিফাত আসমা, জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সরিৎ কুমার চাকমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে এই ডিও লেটার তোমাদেও মেধা, অধ্যাবসায়, পরিশ্রম স্বপ্নের স্বীকৃতি। যা তোমরা ভবিষ্যত জীবনে চলার অনুপ্রেরণা। তোমরা নিজেরা আলোকিত হবে দেশেকেও আলোকিত করবে। জীবনে লক্ষ্য অর্জন করতে হলে সব প্রতিবন্ধকতা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।

এবছর ২০২৫ সালে রাঙ্গামাটি জেলায় এসএসসি পরীক্ষায় ৭,৭৩৭ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ভোকেশনাল পরীক্ষায় ৮০৭ জন, দাখিল পরীক্ষায় ৫৬৬ জন শিক্ষার্থী রয়েছে। জেলায় জিপিএ ৫ পেয়েছে ২২৭ জন। সদর উপজেলায় ১৩০ জন। আজকের অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলার জিপিএ ৫ প্রাপ্ত ১৩০ জন শিক্ষার্থীকে ডিও লেটার প্রদান করা হয়। এর ফলে এসব শিক্ষার্থীরা কোন সুযোগ সুবিধার জন্য জেলা প্রশাসনের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এতে করে শিক্ষারীরাও খুশি।