শিরোনাম
বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

কাপ্তাই বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ

১৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলাস্থ চিৎমরম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে আ’লীগ যুবলীগ কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১আগস্ট) ৩নং চিৎমরম ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে চিৎমরম বাজারে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চিৎমরম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উথোয়াই মং মার্মার সঞ্চালনায় এতে ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার রহমত উল্ল্যাহ। প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সেচ্ছেসেবক দলের কেন্দ্রীয় যুগ্নসম্পাদক মোরশেদ আলম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, চিৎমরম ইউনিয়ন যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর সহ প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আ’লীগ যুবলীগ নিষিদ্ধকৃত দলের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনে শাস্তির জন্য প্রশাসনের প্রতি আহবান জানান হয়।