শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

দীঘিনালায় উদ্ধার করা ময়না ও টিয়া পাখি বনে অবমুক্ত

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় রাতে অবৈধ ভাবে প্রাচারকালে আটককৃত ৩টি ময়না ও ১টি টিয়া পাখি উদ্ধার করে হাজাছড়ি বন বিভাগ। রবিবার (১৩জুলাই) রাতে এসব পাখি উদ্ধার করা হয় বলে বন বিভাগ সুত্র জানিয়েছে।

হাজাছড়ি রেঞ্জ অফিসার মোঃ সাজ্জাদ হোসেন জানান, রবিবার রাতে দীঘিনালা মেরুং ইউনিয়ন এর চংড়াছড়ি এলাকার বাদল মিয়া নামে এক ব্যাক্তি বাড়ি থেকে তিনটি ময়না পাখি ও একটি পাখি খাঁচায় বন্ধি অবস্থায় উদ্ধার করা হয় এবং বাদল মিয়াকে আটক করা হয়েছে।

সোমবার দূপুরে দীঘিনালা এসিল্যান্ড অতিরিক্ত দায়িত্ব সৈয়দ সাফকাত আলী, হাজাছড়ি রেঞ্জ অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, ও দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া উপজেলার ভৈরফা এলাকায় গহিন বনে পাখিগুলো অবমুক্ত করেন।

অবমুক্তকালে এসিল্যান্ড সৈয়দ সাফকাত আলী বলেন, বন্য প্রাণী ধরে বিক্রি করা ও ঘওে পোশা বন্য প্রানি সংরক্ষন আইনে দন্ডনীয় অপরাধ। বাদল মিয়া অপরাধ শিকার করায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কেউ যদি এধরনের কর্মকান্ড করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।