শিরোনাম
পার্বত্যের বিজু,সাংগ্রাই,বিষু,বৈসু,চাংক্রান ও চাংলান উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিবচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাঁধে বিজিবি’র নতুন ব্যাগপরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযানে কাপ্তাই জোনের সেনা সদস্যদেরদেশীয় মদ ভেবে আগাছা নিধনের বিষপানে রাজস্থলীতে যুবকের মৃত্যুরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বৃক্ষ রোপণ অভিযান ও বজ্য ব্যবস্থাপনা সভাচট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘উত্তম কৃষি চর্চা’ নীতিমালায় আমের প্রদর্শনীফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী ভাবনার এক অনন্য বহিঃপ্রকাশ: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়ি জনগণ আমাদের ভাই-বোন, তাদের নিরাপত্তায় আমাদের সার্বিক দায়িত্বের অংশ:লেঃ কর্ণেল জাহিদুলবাঘাইছড়িতে সেনা জোনের সহায়তায় ফিরে পেল হারানো ভাইকে

রাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
ন্যায্য ও সম্ভাবনাময় পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লীলা চাকমার সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। সভায় অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সীথি চাকমা, ডা, দ্বীপায়ন দাশ গুপ্ত, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন খান সহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত কর্মচারী বৃন্দ।

আলোচনায় বাল্যবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ, নারী-পুরুষের সমান অংশগ্রহণ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এ অগ্রগতি ধরে রাখতে হলে তরুণ প্রজন্মকে সচেতন ও সম্পৃক্ত করতে হবে।দুই টি সন্তানের বেশী নয়। আলোচনা সভার পর ইউনিয়ন পর্যায়ে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েক জন কর্মীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।