শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

অবশেষে দুইদিন পর জেলে মুকুলের মরদেহ উদ্ধার

১৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
অবশেষে নিখোঁজ জেলে মুকুলের মরদেহ দু’দিন পর উদ্ধার করলো পুলিশ। তিনি গত সোমবার নদীতে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরেনি। অবশেষে বুধবার (১১জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে কর্ণফুলী নদীর রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা কদমতলী অংশে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নকুলের লাশটি শনাক্ত করার পর পুলিশ লাম উদ্ধার করে।

চন্দ্রঘোনা ইউপি সদস্য নীলকান্ত মল্লিক জানান, বুধবার সকালে তার লাশটি ভেসে উঠেছে খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। এবং লাশটি শনাক্ত করে। ধারণা করা হচ্ছে তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন যার ফলে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। এছাড়া পেশায় তিনি একজন জেলে।

কাপ্তাই থানার ওসি (তদন্ত) অলি উল্লাহ জানান, যেহেতু লাশটি রাঙ্গুনিয়া থানা এলাকায় পাওয়া গেছে তাই সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

উল্লেখ্য সোমবার বিকেলে জেলে নকুল কুমার মল্লিক কয়লার ডিপো তার নিজ এলাকা হতে পাশ্ববর্তী কর্ণফুলী নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার নৌকা পাওয়া গেলেও জেলে নকুল নিখোঁজ ছিল।