শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানের লামায় এক নারী করোনায় আক্রান্ত

১০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামায় সাদিয়া আক্তার (২৭) নামে এক নারী করোনা আক্রান্ত হয়েছে। সে কক্সবাজার মেডিকেল হাসপাতালে করোনা পরীক্ষা করার সময় পজিটিভ ধরা পরে। বুধবার (১১ জুন) দুপুরে লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ সোলেমান জানিয়েছেন ওই নারীকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

জানা যায়, মঙ্গলবার কক্সবাজার হাসপাতালে পরীক্ষার সময় তার করোনা পজেটিভ আসে। করোনা আক্রান্ত রোগী সাদিয়া আক্তার (২৭) লামা পৌরসভার নয়াপাড়া পাড়ায় মুজিবুর রহমানের মেয়ে। করোনা আক্রান্তের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানে সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই নারী স্বাভাবিক অবস্থায় লামা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজারের হাসপাতালে প্রেরণ করেন। সেখানে পরীক্ষা করতে গেলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। খবর পেয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাতে স্থানীয়দের মাঝে কোন আতঙ্ক ছড়িয়ে না পড়ে।

বান্দরবানে সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী সাংবাদিককে বলেন, আক্রান্ত করোনা রোগীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।