শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

খাগড়াছড়িতে ১৪ হাজার প্যাকেট ভারতীয় সিগারেট সহ দুই সহোদর আটক

১২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় পুলিশ অভিযান চালিয়ে ১৬ লক্ষ টাকা মূল্যেও বিদেশী সিগারেট জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় সিগারেটসহ আপন দুই ভাইকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ। শনিবার (২৪মে) শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টায় দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ছোটমেরুং এলাকা থেকে এসব সিগারেট সহ তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

থানা সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেরুং ইউনিয়নের ছোটমেরুং এলাকা রেজিস্ট্রেশনবিহীন দুইটি মাহিন্দ্রা গাড়ীতে তল্লাসী চালায় পুলিশ। এসময় গাড়ির ভিতরে ১০টি প্লাস্টিকের বস্তায় ১৪ হাজার প্যাকেট ভারতীয় ওরিস সিগারেট জব্দ করে। পরে জ্ঞিাসাবাদ করলে পাচার কাজে জড়িত আপন দুই ভাই মোঃ সেলিম (২৬) ও মোঃ কাশেম (২১)কে আটক করা হয়। আটকৃতরা মেরুং ইউনিয়নের ছোবাহান পুর এলাকার মোঃ শামছুল আলম এর ছেলে।

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ফরিদল আলম বাদী আটকৃতদের বিরুদ্ধে ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-বি মামলা দায়ের করেন। দীঘিনালা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জাকারিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশী সিগারেটসহ দুই ভাইকে আটক করে। আটককৃত দুই ভাইয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪সালের ২৫-বি ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ১৪হাজার প্যাকেট সিগারেট বাজার মূল্য আনুমানিক ১৬লক্ষ টাকা।