শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে বিদেশী বন্দুক উদ্ধার

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) কর্তৃক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুইটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৫ মে) রাতে এসব উদ্ধার করলেও আজ এক দুপুরের পরে এক প্রেস বিজ্ঞাপ্তিতে উদ্ধারের বিষয়টি অবগত করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)’র অধিনায়ক লে: কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন এর নির্দেশনায়। তবলছড়ি বিওপির কমান্ডার না: সুবে: মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে অভিযান চালিয়ে তবলছড়ির চৌধুরীপাড়া নামক স্থান থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় একটি যুক্তরাষ্ট্রের তৈরী ৯ এমএম অপরটি ভারতীয় তৈরী ৮ এমএম বিদেশি পিস্তল একইসাথে ২ রাউন্ড গুলি সহ উদ্ধার করে।

যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোঃ খালিদ ইবনে হোসেন এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, আজ দুপুরের দিকে দুইটি বিদেশি পিস্তল ২ রাউন্ড অ্যামুনিশন সহ যামিনীপাড়া ব্যাটালিয়ন কর্তৃক মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।