শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

লংগদুতে জামায়াতের দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৬

।। মোঃ আলমগীর হোসেন, লংগদু ।।
লংগদুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ১৫ ও১৬ মে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার আয়োজনে স্থানীয় একটি মিলনায়তনে দুই দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির আজ সমাপ্ত হয়েছে।

শিক্ষা শিবির এ বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ নুরুল করিমের সঞ্চালনায় উক্ত শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চটগ্রাম অঞ্চল টীমের সদস্য অধ্যাপক নরুল আমীন ও মোঃ জাফর সাদিক।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মোঃ আব্দুল আলীম, জেলা নায়েবে আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা সাধারন সম্পাদক মোঃ মানছরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।