শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততায় সাম্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে

১৩

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা পৌর ও কাচালং সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ ঘটিকায় কাচালং সরকারি ডিগ্রি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইট প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও বিক্ষোভ সমাবেশে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সরোয়ার গাজী’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাচালং সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ নুর কবির। এই সময় নেতাকর্মীবৃন্দ কালো ব্যাজ ধারণ করে অবস্থান করেন।

এসময় বিক্ষোভ সমাবেশে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হুমায়ন রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাত, বাঘাইছড়ি পৌর ছাত্রদলের আহ্বায়ক ইউনুছ মানিক, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা অংশ নিয়ে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বিচার দাবি করেন। এছাড়াও নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে তুখোড় ছাত্রদল নেতা ও শিক্ষার্থী সাম্যকে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিশ্ববিদ্যালয় এলাকায় এরকম হত্যাকাণ্ডের দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লিপ্ততায় এমন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।