শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

১৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা প্রায় সাড়ে ১৩ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে ৪০ বিজিবি পলাশপুর জোন। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ৪০বিজিবি পলাশপুর জোনের একটি টহল দল অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব অবৈধ সিগারেট জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, শুল্ক ফাঁকি দিয়ে বিক্রির জন্য সমতলের জেলায় নিয়ে যাচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের গাজীনগর আলুটিলা এলাকায় সুবে. মো আবদুর রাজ্জাকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা পালিয়ে গেলে পরিত্যাক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের চার হাজার চারশ বিশ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করে। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মুল্য প্রায় সাড়ে ১৩ লক্ষ টাকা।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না জানিয়ে পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ শাহীনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে মাটিরাঙ্গা থানায় সাধারন ডায়েরী (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।