শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

বান্দরবানের থানছিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

১৫

॥ বান্দরবান ও থানচি প্রতিনিধি ॥
বান্দরবানের থানচির দুর্গম এলাকায় চিংমা খেয়াং (২৯) নামে এক নারীর মরদেহ পাওয়া উদ্ধার করা হয়েছে। তাকে সংঘবদ্ধরা ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা। সোমবার (৫মে) বিকালে উপজেলার তিন্দু ইউনিয়নের গহীন জঙ্গলে এ মরদেহ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সকালে তিনি জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে গিয়েছিলেন। দুপুর পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পাড়ার লোকজন মিলে তাকে খুঁজতে বের হন। আজও খোঁজাখুঁজির একপর্যায়ে জঙ্গলে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান তারা। সেই চিহ্ন অনুসরণ করে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন এবং চিংমা খেয়াংয়ের রক্তাক্ত মরদেহ দেখে ধারণা করেন তাকে সংঘবদ্ধ দল ধর্ষণর পর হত্যা করা হয়েছে। নিহত চিংমা খেয়াং (২৯) তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মংখ্যং পাড়া এলাকার সন খেয়াংয়ের স্ত্রী।

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম এবং সেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। ঘটনার কথা জানতে পেরে তিনি পুলিশকে অবহিত করে পরে নিজেই পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। সেখান থেকে ফিরে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি। এদিকে আজ মঙ্গলবার সেখানে স্থানীয়রা প্রতিবাদ সমাবেশ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এক নারীর মরদেহ পাওয়া গেছে উদ্ধারের জন্য সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।