শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

খাগড়াছড়িতে ঈদুল ফিতর উপলক্ষে মসজিদ ও মাদ্রাসায় উপহার বিতরণ

১৪

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৯ মার্চ) দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব উপহার প্রদান করা হয়।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহাবুবুল আলম ও বঙ্গমিত্র চাকমা উপস্থিত থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে তালিকাভুক্ত ৬১টি মসজিদ ও ৬টি মাদ্রাসাকে ৪ হাজার টাকা করে উপহার হিসেবে তুলে দেন।

এছাড়া, তালিকাভুক্ত হয়নি এমন ২০টি মসজিদে ১ হাজার টাকা করে ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাহাবুবুল আলম।

উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে খাগড়াছড়ি জেলার মুসলিম ধর্মাবলম্বীদের মাঝে ঈদের আনন্দ ও সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সবসময় নানা সামাজিক ও ধর্মীয় উদ্যোগ গ্রহণ করে থাকে।