শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবি’র নানামুখী সহায়তা

২১

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়নের আওতাধীন এলাকার সেলাই কাজ জানা বেকার মহিলা, অসহায়-দুঃস্থ, গরীব শিক্ষার্থী ও ফুটবল একাডেমির সদস্যদের মাঝে আর্থিক অনুদান, ঢেউটিন, সোলার প্যানেল, সেলাই মেশিন সহ নানামুখী সেবা সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলার লোগাং জোন সদর দপ্তরে এসব সামগ্রী তুলে দেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি।

এদিকে খাগড়াছড়ি জোন (৩০ বীর) কর্তৃক প্রদত্ত খাদ্য সামগ্রী পানছড়ি ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ পানছড়ি বাজার এলাকার ১০টি পরিবারের বিতরণ করেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন অধিনায়ক। এছাড়াও পুজগাং ও লোগাং এলাকায়ও এসব সামগ্রী বিতরণ করা হয়।

সেবা সামগ্রী বিতরণ শেষে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি।