শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

আল্লাহ ও মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ

২৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তির প্রতিবাদে সুইডেন চাকমা ও ঋদ্ধ চাকমাকে গ্রেপ্তার পূর্বক বিচারের দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) আসর নামাজ শেষে খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আমতল এলাকার ভূঁইয়া মার্কেটের সামনে সমাবেশে মিলিত হয়। অন্যদিকে আল-আমানাহ্ সংস্থার উদ্যোগে আরও একটি বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় ধর্মপ্রাণ মুসলমান।

খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাঃ ইব্রাহিম খলীল আল ফরিদীর সঞ্চালনায় ও সভাপতি মাঃ ফজলুল হক’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাঃ মহিউদ্দিন বিন সুরুজ, মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিবৃ মাঃ নুরুল করিম, তিনটহরী বাজার মসজিদের খতিব মুফতি সিরাজুল করিম, মহামুনি বাজার মসজিদের খতিব মাঃ জসিম উদ্দিন, বাটনাতলী ওলামা পরিষদের সভাপতি ক্বারী মাঃ মো. সিরাজুল ইসলাম, যোগ্যাছোলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি, যোগ্যাছোলা ওলামা পরিষদের সভাপতি মুফতি মাঈন উদ্দিন জামিল প্রমূখ।

বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে কটুক্তিকারী খাগড়াছড়ির পানছড়ি সুইডেন চাকমা ও ঋদ্ধ চাকমাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তুমূলক শাস্তির দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বতীকালিন সরকারের প্রতি আমাদের যতেষ্ট আস্থা রয়েছে। আমরা আশা করছি কটুক্তিকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় আনা হবে। আল্লাহ ও নবীকে নিয়ে কেউ যদি কটুক্তি করে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড রেখেও আইন পাশেরও দাবি জানান বক্তারা। বক্তারা আরো বলেন, পাহাড়ে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলমানসহ সকল জাতি ধর্মের মানুষ মিলেমিশে থাকতে চাই। কিন্তু কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করে তাহলে আগামীতে আরো কঠোর আন্দোলনের ঘোষণা করা হবে বলেও হুশিয়ারী দেন বক্তারা।