শিরোনাম
কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে

কাপ্তাই নিসর্গ প্রিমিয়াম পড হাউজ উদ্বোধন

১৭৭

মোঃ কবির হোসেন, কাপ্তাই

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার শিলছড়িতে অবস্থিত জনপ্রিয় বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালি ও নিসর্গ পড হাউজ উদ্বোধন করা হয়েছে ।

শুক্রবার ( ৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রিমিয়ার পড হাউজ ফিতাকেটে উদ্বোধন করেন, কাপ্তাই ব্যাটালিয়ন ( ৪১ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল আমীর হোসেন মোল্লা।

এসময় তিনি বলেন, প্রকৃতির অনিন্দ্য সুন্দর কাপ্তাই উপজেলায় পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর অনেক দেশ ট্যুরিজমকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। আমরাও আমাদের পর্যটন স্পট গুলোকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারি।

এসময় কাপ্তাই জোনের( ৫৬ বেঙ্গল) অধিনায়ক লেঃ কর্নেল নূর উল্ল্যাহ জুয়েল,পিএসসি, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, নিসর্গ রিভার ভ্যালির পরিচালক নাছির উদ্দিন, মোঃ সরোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

নিসর্গ রিভার ভ্যালির পরিচালক নাছির উদ্দীন বলেন, আধুঁনিকতার সব ধরনের সুযোগ সুবিধা ও পর্যটকদের চাহিদাকে মাথায় রেখে আমরা আরোও ৫ টি প্রিমিয়াম পড হাউজ নির্মাণ করেছি। যার নামকরণ করা হয়েছে প্রিমিয়াম পড হাউজ।

নিসর্গ পড হাউজ পরিচালক এবং চট্রগ্রাম ট্যুরিস্ট গ্যাং এডমিন সাকিব নাবিল বলেন, থাইল্যান্ড একটি পড হাউজে ঘুরতে গিয়ে ইন্সপাইয়ারড হয়ে নিজের দেশেই এমন ভীন্ন কিছু করার উদ্যোগ গ্রহন করা। বাংলাদেশে এধরনের পড হাউজ আর নেই বললেই চলে।