শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশন’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১০৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশন (এমবিডিএ) এর উদ্যোগে উপজেলার অসহায়-হতদরিদ্র ৫০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এমবিডিএ’র অস্থায়ী কার্যালয় সংলগ্ন উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রমজান আলী, ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন, মোঃ টিপু সুলতাম, এমবিডিএ’র এডমিন মোঃ তাজুল ইসলাম, মাঈন উদ্দিন রাফি, মাহমুদুল হাসান, কার্যকরি সদস্য মোঃ আরিফ হোসেন, মোঃ সাহাদাত, রাশেদুল ইসলাম, আকলিমা আক্তার, মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঈদ উপহার হিসেবে তাদের সেমাই, চিনি, লবণ, তেল, পেঁয়াজ, চাল, আলু, মুড়ি, রসুনসহ প্রায় ১২ পদের একটি প্যাকেট বিতরণ করা হয়। ইতোমধ্যে এমবিডিএ’র উদ্যোগে আরো ৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এমন কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে বলে জানিয়েছন এডমিন মো. তাজুল ইসলাম।
বিতরনকালে মানবিক এমন কাজের প্রশংসা করে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, সমাজে অসংখ্য ধনী ব্যক্তি থাকা সত্বেও তারা অসহায় এসব পরিবারের পাশে দাড়ানোর চিন্তাও করে না। কিন্তু মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশন মানবিকতার টানে এসব অসহায় পরিবার গুলোর পাশে দাড়িছে। তাদের নিজস্ব অর্থ ও মানুষের সহযোগিতায় এমন কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সাথে আগামীতে তাদের সকল কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দেন।