শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতুস্বাধীনতার ৫৫বছরেও বিদ্যুতের আলো দেখেনি কাপ্তাইয়ের কয়েকটি গ্রামমাটিরাঙ্গায় ‘সম্প্রীতি কাপ’ ফুটবল শুরু: প্রথম দিনের ম্যাচ ড্র‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ দীঘিনালায় মাদকবিরোধী র‌্যালিবান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পিস্তল, গুলি সহ ৫ কোটি টাকার আইস উদ্ধাররামগড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে গণ-অধিকার পরিষদের সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনবান্দরবানের রোয়াংছড়িতে তহজিংডং এনজিওর প্রকল্প অবহিতকরণ সভা

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে

খাগড়াছড়িতে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় আর্থিক অনুদান বিতরণ

৫২

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জেলার ৯উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের (মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা) ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১৮এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মান করেন। সম্মান করেন বলেই প্রতিটি উপজেলায় মডেল মসজিদ হচ্ছে। এটি শেখ হাসিনার দুর্দান্ত সাহজ ও দেশপ্রেম। কেউ দয়া-মায়া করে দেওয়া দেশ নয়, এ দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে কষ্টার্জিত বাংলাদেশ।কাজেই শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঈদে সকলেই যেন হাসি-খুশি ও আনন্দে কাটতে পারেন সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সকল মসজিদ, মাদ্রাসা এবং এতিমখানায় ঈদ উপহার দিয়েছেন।

তিনি বলেন, বিভিন্ন জন বিভিন্ন দল-মত-জাত হতে পারে, কিন্তু এ দেশ সবারই। এদেশকে রক্ষা করার সকলের দায়িত্ব। সকল সম্প্রদায় মিলে মিশে থাকতে হবে। স্বাধীন বাংলাদেশকে রক্ষা করতে হলে সকলে এক ও অভিন্ন হিসেবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মূখ্য-নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মক্যচিং চৌধুরী, এম এ জব্বার, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী সহ জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা।