শিরোনাম
যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সমন্বয় জরুরি: লোগাং জোন কমান্ডারকাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, চলছে প্রচারপরিশ্রান্ত বিএনপি’র সভাপতি দীপন তালুকদারকে স্বার্থক ও সম্মান করলো প্রধানমন্ত্রীখাগড়াছড়ির দীঘিনালা প্লাবিত সাজেক-লংগদু-সড়ক যোগাযোগ বন্ধজেলা পরিষদের সদস্য মনোনীত হওয়ায় বান্দরবানে মাওসেতুং তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনারাঙ্গামাটির বরকলে আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমাকে সংবর্ধনাবুনো হাতির আক্রম থেকে মানুষকে বাঁচাতে দেড়কোটি টাকার সোলার অকার্যকরবৈষম্য রেখেই অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হলোবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আবারো বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জড়িতরা অধরাইতোমাদের মেধা ও যোগ্যতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে: মাটিরাঙ্গা ইউএনও মিতু

মানিকছড়িতে বই বিতরনে উৎসবের আমেজ

১১৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

পহেলা জানুয়ারি বছরের প্রথম দিনেই সারাদেশে পালিত হয়েছে বই উৎসব। সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও এবতেদায়ী পর্যায়ের শিক্ষার্থীরা নতুন বই পাবেন শিক্ষার্থীরা। এ উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরনের মাধ্যমে পালন করছেন পাঠ্যবই উৎসব। সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরসহ দূর্গম পাহাড়ি জনপদে আনুষ্ঠানিকভাবে নতুন বছরে নতুন বই বিতরন করা হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) সকালে মানিকছড়ি রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরনী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এরপর রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গিরিকলি কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি ইংশিল স্কুল, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, তিনটহরী উচ্চ বিদ্যালয়, বড়ডলু উচ্চ বিদ্যালয় ও গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদরাসায় পাঠ্যপুস্তক বিতরন উৎসবের মাধ্যমে নতুন বছরের নতুন বই বিতরন করা হয়। এসময় পৃথক পৃথক বই বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, যুবলীগ সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামুসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত বই বিতরনী অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের মাঝে এক ধরণের উৎসবের আমেজ লক্ষ করা যায়। বই বিতরনী অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে নতুন বছরের নতুন বই নিতে অধির আগ্রহে বসে থাকতে দেখা যায় কোমলমতি শিক্ষার্থীদের। সেই সাথে অভিভাবকদেরও সরব উপস্থিতিতে পাঠ্যপুস্তক বিতরনী যেন উৎসবের আমেজে পরিনত হয়। এ বছর মানিকছড়ি উপজেলায় মাধ্যমিক, দাখিল ও এবতেদায়ী মাদরাসায় প্রায় আড়াই লক্ষ বই বিতরন করা হবে। তবে প্রাথমিক পর্যায়ে প্রায় মাত্র ৪০শতাংশ বই পেলেও বাকি ৬০ শতাংশ বই আসেনি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। এর মধ্যে প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির কোনো বই এবছর শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জবরুত খান।