শিরোনাম
দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভাল

বিদ্যুৎ বিভাগের দায়িত্বরতদের গা-ফিলতি

বান্দরবানের থানচিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

৫৯

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের থানচিতে বিদ্যুৎ সঞ্চালন লাইনে মেরামত করতে গিয়ে অংচিং মারমা নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে বলে জানা গেছে। তিনি উপজেলার বলিপাড়া ইউনিয়নের দাকছৈ পাড়া গ্রামের মৃত অংসাহ্লা মারমার ছেলে বলে স্থানীয় এবং পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বার) সকালে থানচি বান্দরবান সড়কের বিদ্যুৎ লাইন মেরামত করতে খুঁটিতে উঠে ওই যুবক। কিন্তু পূর্ব যোগাযোগ ছাড়াই হঠাৎ করে বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু করে দেয় ষ্টেশন থেকে। এসময় অংচিং মারমা লাইনের কাজ করছিল তিনি হঠাৎ শর্ট পেয়ে খুঁটি থেকে মাটিতে পড়ে যান। পরে আহত ওই যুবককে স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎ বিভাগের দায়িত্বরতদের গা ফিলতির কারনে এ ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বান্দরবানে বিদ্যুৎ বিতরণ বিভাগের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলে লাইনে কাজ করার সময় সঞ্চালন বন্ধ রাখা হয়েছিল বলে জানায়। কিন্তু কিভাবে এ ঘটনা ঘটল জানাতে পারেননি। অংচিংমং মারমা (জয়) ২০১৭ সাল থেকে বিদ্যুৎ বিভাগে চাকুরী করে আসছিলেন বলেও জানান ।