শিরোনাম
কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে

নাইক্ষ্যংছড়িতে নারীর ক্ষমতায়ন ও নিযার্তন প্রতিরোধে সচেতনতা মূলক সভা

২৯

॥ মোঃ মুবিন হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রবিবার (১৩ মার্চ) সকালে শিক্ষা, দক্ষতা, নারীদের ক্ষমতায়ন ও নারী নিযার্তন প্রতিরোধ বিষয়ে সচেতনতা মূলক এক সভার আয়োজন করা হয়। এতে নিযার্তন প্রতিরোধসহ নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ টান্টু সাহা।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদর ওয়ার্ডের মহিলা মেম্বার রাশেদা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানার ওসি(তদন্ত) শরীফ ইবনে আলম, অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত থানার নারী বিষয়ক কর্মকর্তা উপ-পরিদর্শক রাকিবুল হাসান, বিট সহকারী উপ-পরির্দশক পীযুষ কান্তি দাশ,নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আব্দুসাত্তার, ইউপি মেম্বার আরিফুল্লাহ ছুট্টু, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজল, সদস্য জয়নাল আবেদীন টুক্কু, সদস্য মো. ইউনুছ ও পরিষদের সকল মেম্বার প্রমূখ।