শিরোনাম
পুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণযুব সমাজ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেখাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ যুবক-যুবতী পেলেন ১৪ লক্ষ টাকার ঋণকাপ্তাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন ও যুবদের মাঝে ঋণের চেক বিতরণখাগড়াছড়ির রামগড়ে গাঁজা ভর্তি প্রাইভেটকার সহ যুবক আটকরাঙ্গামাটিতে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

লামায় পুলিশি অভিযানে অস্ত্র সহ যুবক আটক

৪০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামা উপজেলার ফাইতং ইউনিয়নে শিবাতলী পাড়ায় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। রবিবাের (২৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অংচিং থোয়াই মার্মা নামে একজনকে আটক করে লামার ফাইতং ফাঁড়ির পুলিশ। আটক অংচিং থোয়াই মার্মা (২৫) লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অংহ্লারী পাড়ার মং থুইহ্লা মার্মার ছেলে।

ফাইতং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক অপু দে জানান, অস্ত্র সহ যুকবকে দেখতে পেয়ে ফাইতং এলাকাবাসি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। এসময় একটি পুলিশ টিম অভিযান চালিয়ে অংচিং থোয়াই মার্মাকে আটক করে। তাকে লামা থানায় সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, আটককৃত অংচিং থোয়াই মার্মা অবৈধ অস্ত্র নিয়ে স্থানীয়দের হুমকি ও নানারকম ভয়-ভীতি দেখাচ্ছেন। পরে স্থানীয় জনগণ ও ফাইতং পুলিশ ফাঁড়ির সহযোগিতায় অস্ত্রসহ যুবককে আটক করা হয়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।