শিরোনাম
দূর্গতদের সহায়তায় সেনা-বিজিবির উপস্থিই বেশী, জনপ্রতিনিধিরা কোথায় প্রশ্ন মানুষেরদূর্যোগকবলিত মানুষের পাশে কাপ্তাই ৪১ বিজিবি’র ত্রাণ বিতরণবন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি’র ত্রাণ সামগ্রী বিতরণবাঘাইছড়িতে বিজিবি জোন কর্তৃক বন্যাদূর্গতদের মাঝে ওষুধ ও খিচুড়ি বিতরণমাটিরাঙ্গা জোনের উদ্যোগে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভাকাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনী প্রচার তুঙ্গেবাঘাইছড়িতে দুই শতাধিক পরিবারের মাঝে সেনা জোনের খাদ্য সামগ্রী বিতরণরাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পাচারকালে ৯৫ কেজি মাছ সহ সিএনজি জব্দরাঙ্গামাটির রাজস্থলীতেও বন্যা ত্রাণ বরাদ্দে বৈষম্য এলাকাবাসীর ক্ষোভ

রোয়াংছড়িতে সন্ত্রাসীর গুলিতে নিহত ১

১২৩

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

রোয়াংছড়িতে দিনদুপুরে সন্ত্রাসীর গুলিতে মংসিংশৈ মার্মা (৩৮) নামে একজন ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নোয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ।

নিহত মংসিংশৈ মার্মা (৩৮), সে রোয়াংছড়ি উপজেলার ২নং সদর ইউনিয়নে নতুন পাড়া গ্রামের মৃত নিসামং মার্মার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরোও জানা যায়, সকাল থেকে নিহতের বাড়ির আশেপাশে ওঁৎ পেতে থাকে সন্ত্রাসীরা। পরে তাকে না দেখলে নিহত মংসিংশৈকে বাড়িতে খোজ করে সন্ত্রাসীরা। এসময় ছোট ছেলেকে কোলে নেওয়ার অবস্থায় সন্ত্রাসীরা পিছন থেকে গুলি ছুঁড়লে ঘটনাস্থলে মংসিংশৈ নিহত হয় । এ ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, নিহত মংসিংশৈ মারমা(৩৮) জেএসএস সমর্থক ছিল। সেই নিজ বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করছিল। কিন্তু পুনরায় দলে যোগদান করার জন্য তাকে দীর্ঘদিন ধরে চাপ প্রয়োগ করলে পরিবার যেতে না দেওয়ায় তাকে গুলি হত্যা করা হয় । সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় নদীর ওপারে গিয়ে আরো কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে।

এ ব্যাপারে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্বার করা হয়েছে। কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে সেটি নিশ্চিত জানা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।