শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

আলীকদমে অবৈধ পাথর ও বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন 

১১৯

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন বান্দরবানের আলীকদম উপজেলা শাখার উদ্যোগে অবৈধ ভাবে মাতামূহুরী রিজার্ভ থেকে পাথর ও বালু উত্তোলনসহ পাহাড়ে গাছ কাঠা বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার ( ১৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে মাতামুহুরী রিজার্ভের অবৈধ কাঠ, বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলীকদম উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন,৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কফিল উদ্দিন, আলীকদম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান।

প্রধান অতিথি বলেন, অনতিবিলম্বে মাতামুহুরী রিজার্ভে অবৈধ পাথর উত্তোলন,কাঠ,বালু উত্তোলন বন্ধ করতে হবে। বিশুদ্ধ পানি সরবরাহ করার জন্য সরকারি উদ্যোগে কৃত্রিম জলাধার নির্মাণ করতে হবে। ইটভাটার কালো ধোঁয়া বন্ধ,কাঠ দিয়ে ইট উৎপাদন বন্ধ করে পরিবেশ বান্ধব ইট তৈরি করতে হবে। উপজেলার কৃষি সম্প্রসারনে নদীর খনন কাজ শুরু করতে হবে, পাহাড় কাটা বন্ধ করতে হবে। সবুজ আন্দোলনের সদস্য সহ স্থানীয় জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করে।