শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কাপ্তাইয়ের ভালুকিয়া ব্রিক ফিল্ড বন্ধ ও ৩০ হাজার টাকা জরিমানা

১১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই উপজেলার রাইখালী ভালুকিয়া মেসার্স আশা ব্রিকস্ ম্যানুফ্যাকচার ব্রিক ফিল্ড বন্ধ ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মহামান্য হাইকোর্টের নির্দেশে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন ভালুকিয়া মেসার্স আশা ব্রিকস ম্যানুফ্যাকচারীতে ভ্রাম্যমান আদালত পরিচালোনা করে।

ইট ভাটার লাইসেন্স না থাকায়, অবৈধ ভাবে গাছ ও পাহাড় কেটে ইট তৈরি করার অপরাধে ইট প্রস্তুুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইনের ২০১৩ সনের ১৫ (ক) উপধারা মোতাবেক মেসার্স আশা ব্রিকস্ ম্যানুফ্যাকচার কেরানী শ্যামল দাশকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের দন্ড প্রদান করেন। এসময় চন্দ্রঘোনা থানার পুলিশ ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

উল্লেখ্য, কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন ভালুকিয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়ে বিগত ১০ বছর ধরে ওই ইট ভাটা পরিচালনা করে আসছেন মালিক পক্ষ। এ নিয়ে জাতীয় এবং আঞ্চলিক দৈনিকে একাধিকবার সংবাদ প্রকাশ করলে প্রশাসনের টনক নড়ে। সংবাদ প্রকাশের জেরে উক্ত ইট ভাটা জরিমানা ও বন্ধ করে দেয়া হয়।